কোটচাঁদপুর সংবাদদাতা : ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুশনা ইউনিয়ন শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার সকালে কুশনা ইউনিয়ন আমীর মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও ঝিনাইদহ-৩ (মহেশপুর - কোটচাঁদপুর) জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান। গণসংযোগে বলেন মিলাবো মিলিবো আদর্শ কোটচাঁদপুর মহেশপুর গড়িবো। জাতি ধর্ম বর্ণ সকলকে সাথে নিয়ে কল্যাণ রাষ্ট্র গঠন করবো ইনশাআল্লাহ। মানুষের ন্যায্য অধিকার দেওয়া হবে। দুর্ণীতি মুক্ত সমাজ গঠনের জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।
অধ্যাপক মতিয়ার রহমান রাস্তা ঘাট চায়ের দোকান, বাসা বাড়ি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন ও সার্বিক খোঁজ খবর নেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য ও কুশনা ইউনিয়নের গণমানুষের নেতা মাওলানা শরিফুর রহমান খান টিটো, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাসুম বিল্লাহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ।