আশুলিয়া সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা জেলার সংসদীয় আসন ঢাকা-১৯ এর উদ্যোগে আশুলিয়ায় আজ সকাল ৯.০০ টায় এলাহী কমিউনিটি সেন্টারে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা আইন সম্পাদক এডভোকেট মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ঢাকা জেলা কর্মপরিষদ সদস্য মো. লুৎফর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন এবং প্রধান বক্তা ছিলেন জামায়াত মনোনীত ঢাকা -১৯ সংসদীয় আসনের এমপি পদপ্রার্থী ঢাকা জেলা সেক্রেটারি অধ্যক্ষ মো. আফজাল হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা দেলোয়ার হোসেন বলেন, “শিক্ষা অর্জন করা ফরজ। শিক্ষকরাই পারে সুশিক্ষা দিয়ে এই সমাজকে, জাতিকে সুশিক্ষিত করতে। সুশিক্ষিত জাতি দেশ গড়ার কাজ করবে। তারা দেশের টাকা বিদেশে পাচার করবে না। শিক্ষকদের জ্ঞানী হতে হবে। দেশ পরিচালনায় তারা অগ্রনায়কের ভূমিকা পালন করতে হবে।”

তিনি বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পাশ্ববর্তী একটি দেশের পরিকল্পনায় শিক্ষার ভিতর বৈষম্য করে রাখা হয়েছে। বিভিন্ন বিভেদ মুখী শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে। “আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই” এই শিক্ষা এই জাতিকে দেওয়া হয় নি। দেশের শাসনভার যদি আল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতে দেয় তাহলে বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা দূর করা হবে। এমন শিক্ষাব্যবস্থা তৈরি করা হবে যেখানে ছাত্ররা দূর্নীতি করবে না, আল্লাহকে ভয় করে তার উপর অর্পিত দায়িত্ব পালন করবে। তিনি আরও বলেন, শিক্ষকদের যে আন্দোলন চলছে তার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্ণ সমর্থন রয়েছে।”

প্রধান বক্তা হিসাবে অধ্যক্ষ মো. আফজাল হোসাইন বলেন, “সুশিক্ষার মাধ্যমে মেধাবী ছাত্র তৈরী হলে বুয়েটের ছাত্র আবরার ফাহাদের মত কাউকে মৃত্যু বরণ করতে হবে না। জামায়াতে ইসলামী আল্লাহর ইচ্ছায় সরকার গঠন করতে পারলে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করা হবে। শিক্ষার্থীরা সৎ, যোগ্য, নৈতিকতা সম্পূর্ণ মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবে। জাতি শিক্ষার সুফল পাবে।”