ধুনট সংবাদদাতা: বগুড়ার ধুনটে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়া সহ পালিয়ে যাওয়া ওয়ারেন্টভুক্ত আসামি অসীমকে ২৪ ঘন্টার মধ্যেই গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। বিশেষ অভিযান চালিয়ে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের বড়বিলা গ্রামের এক আত্মীয় বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অসীম একই ইউনিয়নের গুয়াডহরী গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে। জানা যায়, সম্প্রতি গোসাইবাড়ী ইউনিয়নের গুয়াডহুরী গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে হত্যাচেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি অসীমকে (৩০) গ্রেফতারের জন্য ধুনট থানার এএসআই আশরাফুল ইসলাম ও কনস্টেবল আব্দুল খালেক তার বসবাড়ীতে অভিযান পরিচালনা করেন। অভিযানে আসামী অসীমকে আটক করে হাতকড়া পড়ানোর সময় অসীমের মা ও স্ত্রী পুলিশের উপর হামলার করে। এসময় তারা দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপরি পেটাতে থাকেন। পরবর্তীতে আসামী অসীমও পুলিশ সদস্যদের উপর্যুপরি মারধর করে। একপর্যায়ে সুযোগ বুঝে হাতকড়া পড়া অবস্থায় আসামী অসীম পালিয়ে যায়।
গ্রাম-গঞ্জ-শহর
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামী গ্রেফতার
বগুড়ার ধুনটে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়া সহ পালিয়ে যাওয়া ওয়ারেন্টভুক্ত আসামি অসীমকে ২৪ ঘন্টার মধ্যেই গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।