চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় ফাতেমা খাতুন (৩২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সম্প্রতি পৌরসভার ৭ নং ওয়ার্ডের হালদার পাড়ায় এ ঘটনা ঘটে। ফাতেমা পৌরসভার কালিতলা এলাকার মৃত জিন্নাহ দফাদারের ছেলে সোহাগ হোসেনের স্ত্রী। সোহাগ হালদার পাড়ায় মহেশপুর উপজেলার জিতেরপুর গ্রামের আব্দুস সালামের বাসায় স্ত্রী ফাতেমাকে নিয়ে ভাড়া থাকতেন। ফাতেমার বাবার বাড়ি মাগুরা জেলায়।
স্থানীয়রা ও পাশের বিল্ডিংয়ে কর্মরত শ্রমিকরা জানান, রোববার সকালে সোহাগ অজ্ঞান অবস্থায় তার স্ত্রীকে একটি ভ্যানে উঠানোর চেষ্ঠা করছিল। ভ্যানে উঠানোর সময় শ্রামিকরা দেখতে পায় ফাতেমার জিহবা বের হয়ে গেছে। এসময় তারা সোহাগের কাছে জানতে চাইলে সোহাগ জানায় তার স্ত্রী গলায় ফাঁস দিয়েছে। হাসপাতালে নেয়ার পরে কর্তব্যরত চিকিৎসক ফাতিমাকে মৃত ঘোষণা করেন। এখবর শুনে সোহাগ স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায়। পরে খবর পেয়ে চৌগাছা থানার পুলিশ হাসপাতাল থেকে লাশটি হেফাজতে নেয়।
স্থানীয় একাধিক সূত্র জানান, সোহাগ একজন চিহ্নিত মাদক ব্যবাসায়ি। তারা ধারনা করছে মেয়েটা হত্যার শিকার হয়েছে। এঘটনায় তদন্তকারি কর্মকর্তা চৌগাছা থানার এসআই মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বামী সোহাগ পলাতক রয়েছে। নিহতের গ্রামের বাড়িতে খবর দেয়া হয়েছে তার স্বজনরা এখনো পৌঁছায়নি। পৌঁছালে ময়না তদন্দের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।