তানোর (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর তানোরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তানোর উপশাখার সামনে “ব্যাংক ডাকাত এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে বহিষ্কার এবং লুটে নেওয়া লক্ষাধিক কোটি টাকা উদ্ধারের দাবিতে” এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ অক্টোবর তানোর বাজারের হলের মোড়ে অনুষ্ঠিত এই মানববন্ধনের আয়োজন করে ইসলামী ব্যাংক তানোর উপশাখার সচেতন গ্রাহক ফোরাম ও চাকুরিপ্রত্যাশী বঞ্চিত ছাত্র সমাজ।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ (IBWF) তানোর উপজেলা সভাপতি ও ইসলামী ব্যাংক তানোর উপশাখার বিনিয়োগ গ্রাহক কাজী বাইক সেন্টারের স্বত্বাধিকারী জনাব মোঃ কাজী আফজাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচেতন গ্রাহক ফোরামের সাধারণ সম্পাদক ও মদিনা বাজারের ব্যবসায়ী জনাব মোঃ মোশারফ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের গ্রাহকবৃন্দ মোঃ জুয়েল রানা, এস. এম. সাজ্জাদ, আলহাজ্ব মোঃ সালাউদ্দিন, মোঃ মাহবুর চৌধুরী, মোঃ শহিদুল ইসলাম ও আলহাজ্ব মোঃ খলিলুর রহমান।