মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা : মহেশখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক খউউচ প্রকল্পের বানিয়াকাটা গরু হৃষ্টপুষ্টকরণকারী দল রাজুয়ারঘোনা মহিষ উৎপাদনকারী দলের ৫৫ জন উপকারভোগীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। সম্প্রতি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্ল্যাহ। মহেশখালী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা কৃষি অফিসার মোঃ আনোয়ার হোসেন, মহেশখালী উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল। এছাড়াও উপজেলা প্রাণীসম্পদ অফিসের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।
গ্রাম-গঞ্জ-শহর
মহেশখালীতে মহিষ উৎপাদনকারী দলের ৫৫ জন উপকার ভোগীদের মাঝে উপকরণ বিতরণ
মহেশখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক খউউচ প্রকল্পের বানিয়াকাটা গরু হৃষ্টপুষ্টকরণকারী দল রাজুয়ারঘোনা মহিষ উৎপাদনকারী দলের ৫৫ জন
Printed Edition