আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা : আশাশুনিতে বাংলাদেশ ইসলামীছাত্রশিবিরের উদ্যোগে ১০০ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে। সম্প্রতি আশাশুনির সীমান্তবর্তী চাম্পাফুল আশ্চর্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আশাশুনি পশ্চিম থানা শাখা শিবির”সিরাতুন্নবী (সা.) উপলক্ষে”জনশক্তি ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে এ কুরআন শরীফ বিতরণ করেন। উপজেলা সভাপতি মো. ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে ও কলেজ সম্পাদক মো. ওমর ফারুকের সঞ্চালনায় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সাতক্ষীরা জেলা ছাত্র শিবিরের অর্থ সম্পাদক মো. মতিউর রহমান। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আশাশুনি উত্তর থানা শাখা শিবির সভাপতি মো. মোখলেছুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-থানা সেক্রেটারি মোমিনুর রহমান, সাহিত্য সম্পাদক ফরিদুজ্জামান ফরিদ, প্রকাশনা সম্পাদক ওসমান গনি, আশাশুনি সরকারী কলেজ সভাপতি মো. অলিউল্লাহ প্রমুখ।