চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় খরিপ-২ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনা মূল্যে মাসকলাই ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ৫ কেজি করে দেওয়া হয়েছে। রবিবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের হল রুমে এ বিতরণ কার্যক্রম চলে। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।

বক্তৃতা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা এ জেড এম উবাইদুল্লাহ, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শামিম খান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা ইমদাদুল হক প্রমুখ।