বাংলাদেশ জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী মাতুয়াইল থানার প্রবীণ কর্মী স্থানীয় মাতুয়াইল নিবাসী হাজী মোঃ তোফাজ্জল হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
মাতুয়াইল কবরস্থান মসজিদে জানাজা নামাজ শেষে মাতোয়াল কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার নামাজ ও দোয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের য়েবে আমীর আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৫ আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ কামাল হোসেন, যাত্রাবাড়ী পূর্বজোন টিম সদস্য খন্দকার এমদাদুল হক, যাত্রাবাড়ী মাতুয়াইল থানার আমির এম আর মালেক, ৬৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইমরান আহমেদ, ৬৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল আলিম, স্থানীয় জামায়াত নেতা আব্দুল্লাহ আল নোমান, তৌফিকুল ইসলাম খান সালমান, হাফেজ মাওলানা ইয়াসিন আরাফাত, আব্দুল কাইয়ুম তৈয়ব মোল্লা, গিয়াস উদ্দিন ভূঁইয়া, আখতারুজ্জামান সেন্টুসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।