ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুরে আছিয়া খাতুন (১২) ও সাফিয়া খাতুন(৮) নামে দুই চাচাতো বোন পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার নেপা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত শিশু আছিয়া উপজেলার খোশালপুর পশ্চিমপাড়া গ্রামের শবিদুল ইসলামে মেয়ে ও ওই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী এবং নিহত শিশু সাফিয়া খায়রুল ইমলামের মেয়ে ও ৩য় শ্রেণির ছাত্রী। দুই স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নেপা ইউনিয়নে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হক জানান, সকাল সাড়ে ৮টার দিকে দুই বোন স্কুলে যাওয়ার জন্য বাড়ির পাশে নতুন খননকৃত সাবেক ইউপি সদস্য রেজাউলের পুকুরে গোসল করতে যায়। সেসময় দুইজনে পুকুরের পানিতে নেমে তলিয়ে যায়। ওই সময় দুইজন বাঁচার জন্য একে অপরকে জড়িয়ে ধরে মারা যায়। পরে পরিবারের লোকজন টের পেয়ে পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে। এতথ্য নিশ্চিত করেন মহেশপুর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম।