পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী এগারসিন্দুর ইউনিয়ন শাখা’র উদ্যোগের শুক্রাবাদ চৌরাস্তা হতে মজিতপুর বালিকা দাখিল মাদরাসা পর্যন্ত রাস্তা সংস্কার/গর্ত ভরাট করা হয়। সংস্কার কাজে বক্তৃরা বলেন সমাজের সর্বোত্তম কাজ হলো রাস্তা মেরামত করা। এই কাজ সাদকায়ে জারিয়ার সওয়াব পাওয়া যায়। সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

এই সংস্কার কাজে সরাসরি অংশ গ্রহণ করে এগারসিন্দুর ইউনিয়ন জামায়াতের ইসলামীর সেক্রেটারি আব্দুস সামাদ, পাকুন্দিয়া উপজেলা শিবিরের সভাপতি আকরাম হোসেন, পাকুন্দিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জিয়াউর রহমান জিয়া মুন্সি সহ ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।