গত সোমবার ঢাকার মিরহাজিরবাগের ঐতিহ্যবাহী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসাসংলগ্ন আমাতুর রহমান বালিকা হিফজ মাদরাসায় অনুষ্ঠিত হলো হিফজ সমাপনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। হিফজ মাদ্রাসাটির পরিচালক তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার মোতাওয়াল্লি মাওলানা সাব্বির আহমাদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা আব্দুস সামাদ, জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা আব্দুল ওয়াজেদ পাটোয়ারী, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব আব্দুস সামাদ আযাদ, মাওলানা ফসিহুর রহমান, সমাজ সেবক কাজি রূহুল আমীন, কাজি সাইফুল ইসলাম মিলন, জনাব মাকসুদুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী জনাব নাজিমুদ্দিন, জনাব আব্দুল হাসিব, প্রমূখ। ‘কুরআন শিক্ষা গ্রহণ ও প্রদানকারী পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ’ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর এ বানী উদ্বৃতি দিয়ে প্রধান অতিথি বলেন আল্লাহর বাণী সংরক্ষণের জন্য যারা কুরআন শিক্ষা দিবেন ও গ্রহণ করবেন তারা এ সমাজের সবচেয়ে সম্মানী ব্যক্তি হবেন এবং পরকালে রয়েছে তাদের জন্য সীমাহীন সাফল্য। তিনি সদ্য হিফজ সমাপ্ত করা শিক্ষার্থীদের জন্য প্রাণভরে দুআ করেন। হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয় আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে। সবশেষে মাওলানা আব্দুল ওয়াজেদ পাটোয়ারীর দুআ মুনাজাত পরিচালনার মাধ্যমে এ অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রেসবিজ্ঞপ্তি।