শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : মাগুরায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে ভগবান শ্রী শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।
গত ১৬ আগস্ট নিতাই গৌর গোপাল সেবাশ্রম নিজনান্দুয়ালি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিন শেষে সাতদোহা ন্যাংটা বাবার আশ্রমে গিয়ে শেষ হয়। বর্ণাঢ্য এ শোভাযাত্রায় জেলার বিভিন্ন মতুয়া সম্প্রদায়ের সদস্যসহ ভক্তবৃন্দ অংশ নেয়। বর্ণাঢ্য এ শোভাযাত্রায় বিভিন্ন সাথে সজ্জিত হয়ে ঢোল বাঁশি নিয়ে তারা অংশ নেয়। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সাতদোহা ন্যাংটা বাবার আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা সভা।
আলোচনা সভায় শুভ জন্মাষ্টমী উদযাপন কমিটির মাগুরা শাখার সভাপতি এড. কুমুদ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধক ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাবু সমীর কুমার বসু।