বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার প্রবীণ সদস্য (রুকন) অধ্যাপক মোহাম্মদ ইদ্রিস আলী বার্ধক্যজনিত কারণে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ৮২ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ৪ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। গতকাল বাদ মাগরিব নিজ গ্রামের বাড়িতে জানাযা শেষে তাঁকে গাজীপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সদস্য (রুকন) মোঃ আকবর ভূইয়া মোটরসাইলেক এক্সিডেন্টে ০১ সেপ্টেম্বর রাত ৯টায় ৪০ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২ সেপ্টেম্বর বিকেল ৫.৩০টায় জিএল স্কুল এন্ড কলেজ মাঠে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

অধ্যাপক মোহাম্মদ ইদ্রিস আলী ও মোঃ আকবর ভূইয়া এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২ সেপ্টেম্বর এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, অধ্যাপক মোহাম্মদ ইদ্রিস আলী ও মোঃ আকবর ভূইয়া এর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের দুইজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁদের অনেক অবদান রয়েছে। আমি তাঁদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁদেরকে ক্ষমা ও রহম করুন এবং তাঁদের কবরকে প্রশস্ত করুন। তাঁদের গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁদের জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁদের শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। প্রেস বিজ্ঞপ্তি।