হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : হাটহাজারীতে দীর্ঘদিনের ভোগান্তির নাম ‘যানজট’।

তবে সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের কঠোর পদক্ষেপে এ সমস্যার দৃশ্যমান পরিবর্তন এসেছে।

ফলে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের জীবনে।

দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি একের পর এক অভিযান চালিয়ে অবৈধ পার্কিং, ভাসমান দোকান, সড়কে মালামাল রাখা ও ট্রাফিক আইন ভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। দিন ও রাতের নিয়মিত মনিটরিংয়ে এখন হাটহাজারী বাসস্ট্যান্ড প্রায় যানজটমুক্ত।

রোববার রাতে অবৈধভাবে সড়কে গাড়ি দাঁড় করিয়ে যানজট সৃষ্টি করায় এক ট্রাক চালক ও এক মাইক্রোবাস চালককে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ইউএনও বলেন, “যানজটমুক্ত হাটহাজারী গড়তে কাউকে ছাড় দেয়া হবে না।”

অভিযান শুরুর পর থেকে সড়কের শৃঙ্খলা ফিরে আসতে শুরু করেছে। নিয়মিত এসব উদ্যোগে সাধারণ মানুষ প্রশংসায় ভাসাচ্ছেন উপজেলা প্রশাসনকে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর হাটহাজারী বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় নির্বিঘেœ চলাচল করা যাচ্ছে।