বেনাপোল সংবাদদাতা : অবৈধ পথে ভারতে প্রবেশ করে বিভিন্ন মেয়াদে জেল খেটে বিশেষ ট্রাভেলস পারমিটের মাধ্যেমে দেশে ফিরল ১০ শিশু কিশোর ও ৭ জন কিশোরী সহ মোট ১৭ জন। গতকাল বুধবার ২৭শে আগষ্ট বকিাল ৫টার সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। এসময় শার্শা উপজেলা সহকারীকমিশনার (ভূমি) মো: নিয়াজ মাখদুম উপস্থিত ছিলেন।
ফেরত আসারা হলো- গাজীপুর জেলার দেলোয়ার হোসেন এর মেয়ে দিপা, চাঁপাইনবাবগঞ্জ জেলার রফিকুল ইসলাম এর ছেলে মইন খান,হবিগঞ্জ জেলার মাহবুব আলম এর ছেলে নুর আলম, গোপালগঞ্জ জেলার দিলিপ মন্ডল এর ছেলে হৃদয় মন্ডল, কুষ্টিয়া জেলার ইউসুফ সেখ এর ছেলে ইমরান শেখ, লক্ষীপুর জেলার ইউসুফ মিয়ার ছেলে মেহেদী হাসান,খুলনা জেলার ইয়াসিন আরাফাতএর ছেলেনাহিদ মোরল, নড়াইল জেলার গিয়াস সেখ এর ছেলে ফয়সাল সেখ,বাগেরহাট জেলার বিল্লাল হাওলাদার-এর ছেলে রানা হাওলাদার- লালমনিরহাট জেলার মনিন্দ্রনাথরায় এর মেয়ে মল্লিকা রানী, কিশোরগঞ্জজেলার কামাল উদ্দিন এর মেয়ে সামিরা আক্তার, রাঙামাটি জেলার সাইদুর এর মেয়ে সারা জান্নাত, লক্ষীপুর জেলার ইউসুফ এর মেয়ে ইমু খাতুন,পাবনাজেলার আমিরুল ইসলাম এরললমেয়ে মিথিলা রহমান,বাগেরহাট জেলার মন্টু জমাদ্দার এর ছেলে সাইম জমাদ্দার, নওগা জেলার সাহানুর সরদার এর ছেলে কমল সরদার, পাবনা জেলার জাহাঙ্গীর হোসেন এর মেয়ে নুরজাহান খাতুন। ফেরত আসা শিশু কিশোর কিশোরীদের বয়স ৮ থেকে ১৬ বছরের মধ্যে। বেনাপোল ইমিগ্রেশনওসি জানায় এরাবাবা মায়ের সাথে পাসপোর্ট ভিসা বাদে ভারত গিয়ে সে দেশের পুলিশের অভিযানেআটক হয়। এরপর তারা আদালতের মাধ্যেমে বিভিন্ন শেল্টার হোমে থাকারপর দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এর চিঠি চালাচালির মাধ্যেমে আজ বেনাপোল দিয়ে দেশে ফেরে এরা। সকলে দেড় থেকে ৩ বছর পর্যন্ত সে দেশে আটক ছিল। ইমিগ্রেশনেরআনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। ফেরত আসারা জানায় তারা ভারতের মোম্বাই ও পশ্চিমবঙ্গের রামকৃষ্ণ বিবেকা নান্দ-মিশন, লিলুয়াহোম, বহরামপুর মানসিক- হাসপাতাল, সুকাইনাহোম,এশিয়ান সাই গো-সেরেস্তা২৪ পরগনা, চিল্ড্রেন ফর গার্লস হোম নদিয়া, অবজারভিশন বয়েজ হোম নদিয়া, কাজিনজরুল ইসলাম বয়েজ হোম বহরামপুর,কিশোলয় চিল্ড্রেনহোম,বারাসাত আর কে ভি মিশন উত্তর ২৪ পরগনা, শহিদ বন্দনা স্মুতি বিহালা, ওলিলূয়া এসএস হোমে ছিলেন।