কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠি সদর উপজেলার সাওরাকাঠি নব আদর্শ গার্লস মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিদ্যালয়ের হলরুমে প্রতিষ্ঠানের সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু’র সভাপতিত্বে প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ বড়াল এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের অধ্যক্ষ পীযূষ কান্তি মন্ডল। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি সাবেক ছাত্রদল নেতা এমদাদুল হক সুমন, গাভারামচন্দ্রপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো: হাবিবুর রহমান তালুকদার, স্থানীয় ইউপি সদস্য মো: মাইনুদ্দিন রমিজ, এডহক কমিটির অভিভাবক সদস্য মো: নজরুল ইসলাম মোল্লা। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ও এডহক কমিটির সদস্য মো. হাফিজুর রহমান, কানিজ ফাতেমা, নরোত্তম হালদার ও এ+ পাওয়া শিক্ষার্থীর বাবা মো. সাগর খান।

ফুলবাড়ীতে হাজী সম্মেলন

ফুলবাড়ীতে হাজী সম্মেলন উপলক্ষে আরাফাত ভাই বোনদের পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সম্প্রতি ফুলবাড়ী উপজেলার দক্ষিণ সুজাপুর তা’লিমুল কোরআন ক্বওমী মাদ্রাসা এন্ড একাডেমি তে হাজী সম্মেলন উপলক্ষে আরাফাত ভাই বোনদের পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মিরপুর ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হযরত মওলানা আবু মুছা মোহাম্মদ, মুহতামিম কানাহার মাদ্রাসা, ফুলবাড়ী, দিনাজপুর।

শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সভা

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) : শিক্ষার মানোন্নয়ন শীর্ষক পর্যালোচনা সভার আয়োজন সম্পন্ন করেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সমুজ আলী উচ্চবিদ্যালয় ও কলেজ।

এসএসসি পরীক্ষা-২০২৫ এর ফলাফল পরবর্তী কলেজের গভনিংবডির আয়োজনে শিক্ষক/ কর্মচারীদের সাথে উপজেলার সুরমা ইউনিয়নে অবস্থিত বিদ্যালয় ক্যাম্পাসে এই সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের গভনিংবডির সভাপতি হোসনা বেগম’র সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তারা বলেন, দেশ, জাতি ও সমাজের সার্বিক উন্নয়নে এবং শিক্ষার গুণগতমান নিশ্চিত করা জরুরি। তবে শিক্ষার গুণগতমানের উন্নয়ন হঠাৎ করে নিশ্চিত করা যাবে না; মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরির জন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই আমরা এগিয়ে যেতে পারব ও শতভাগ শিক্ষার মান নিশ্চিত হবে।

সংবাদিক সম্মেলন

ঝিনাইদহ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন, অবৈধ ক্ষমতাদখল,ইউনিয়নের অর্থ লুটপাট, শ্রমিকদের ভোটাধীকারহরণ এব্ং পতিত স্বৈরাচারের দোষরদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়নের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে একদল শ্রমিক।

সম্প্রতি শহরের আরাপপুরে একটি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়নের সাবেক নির্বাচিত সভাপতি আবু রেজা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক বজলুর রহমান। এ সময় শ্রমিক অধিকার ও হয়রানির প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন,বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটির সড়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন,সহ-সাধারণ সম্পাদক আত্তাব হোসেন,কার্যকরি সদস্য কামরুজ্জামান, সাবেক সদস্য লিটন, হাশেম, মুকুল, আব্দুল ওহাব, সুমন এবং জহুরুল ইসলাম।

নাটোরে জিয়া পরিষদের মিছিল

নাটোর সংবাদদাতা : স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ছবি অবমাননা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অসত্য এবং কুরুচিপূর্ণ বক্তব্যে মব সৃষ্টি শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠ পরিবেশ ও সারাদেশে আইনশৃংখলা অবনতির প্রতিবাদে নাটোরে জিয়া পরিষদ ও ছাত্রদলের ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি আলাইপুরস্থ জেলা বিএনপি’র অস্হায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষনি করে নাটোর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।