হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : সিএনজি শ্রমিকদের ওপর চাঁদাবাজি ও অযৌক্তিক পুলিশি হয়রানির প্রতিবাদে হাটহাজারী ও বায়েজিদ থানার যৌথ উদ্যোগে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি শিকারপুর ইউনিয়নের নাহার গার্ডেন কমিউনিটি সেন্টারে এ সভা বসে।
উদ্বোধন ও অতিথিরা
শিকারপুর ইউনিয়ন সভাপতি ইসমাইল হোসেন জুয়েলের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর ট্রেড ইউনিয়ন সম্পাদক ও বায়েজিদ থানা শ্রমিক কল্যাণ সভাপতি জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি এস এম রাশেদ, বায়েজিদ থানা সহসভাপতি আব্দুস সালাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুরশেদুল ইসলামসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।
অভিযোগ শুনলেন নেতৃবৃন্দ সভায় শ্রমিকরা চাঁদাবাজি, অযথা গাড়ি টো করা, প্রশাসনের হয়রানি ও গাড়ি হেফাজতে নেয়ার পর ব্যাটারি ও যন্ত্রাংশ চুরির অভিযোগ তুলে ধরেন। নেতৃবৃন্দ মনোযোগ সহকারে এসব সমস্যা শোনেন এবং শ্রমিকদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন।
শ্রমিকদের দাবিগুলো বক্তারা কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করেন যখন-তখন গাড়ি টো করা যাবে না। কুয়াইশ থেকে অক্সিজেন নাগরিক হাসপাতাল পর্যন্ত গ্রাম গাড়ি চলতে দিতে হবে। গাড়ি পুলিশের হেফাজতে নেয়ার পর ব্যাটারি ও মূল্যবান যন্ত্রাংশ চুরি করা যাবে না। কর্মসূচির হুঁশিয়ারি শ্রমিক নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী দু-এক দিনের মধ্যে শ্রমিকদের দাবি বাস্তবায়ন না হলে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।