রংপুর অফিস : আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন রংপুর মহানগর ও জেলা শাখার উদ্যোগে নগরীর টাউন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আর্দশ শিক্ষক ফেডারেশন রংপুর মহানগর শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশনের আঞ্চলিক উপদেষ্টা অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।

এতে বিশেষ অতিথি ছিলেন আর্দশ শিক্ষক ফেডারেশন রংপুর মহানগর উপদেষ্টা উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান। এতে বক্তব্য রাখেন জেলা শাখার উপদেষ্টা মাওলানা এনামুল হক। এসময় শিক্ষক ফেডারেশনের অন্যান্য উপদেষ্টাদের মধ্যে বক্তব্য রাখেন কে এম আনোয়ারুল হক কাজল, অধ্যাপক রায়হান সিরাজী, আল আমীন হাসান, এডভোকেট কাওছার আলী, মোহাম্মদ মশিউর রহমান, শাহ্ মুহাম্মদ হাফিজুর রহমান প্রমুখ। আলোচনা সভায় এক বিরাট শোভাযাত্রা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা: সম্প্রতি পালিত হল বিশ্ব শিক্ষক দিবস। দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’।

দিবস উপলক্ষে কক্সবাজার ও ঈদগাঁও উপজেলায় নানা কর্মসূচি পালিত হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসন ও ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান। তিনি বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় এবং দক্ষ জাতি গঠনে শিক্ষকদের যুগোপযোগী শিক্ষা প্রদান নিশ্চিত করতে হবে।

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: “শিক্ষকের মর্যাদাই শিক্ষার উন্নয়ন”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে পালিত হলো “বিশ্ব শিক্ষক দিবস”। এ উপলক্ষ্যে রোববার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ নান্দাইল উপজেলা শাখার আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কেশবপুর (যশোর) সংবাদদাতা : “শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্ত” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে যশোরের কেশবপুরে যথা যোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে কেশবপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের আবু শরাফ সাদেক অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এরপর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে আবু শরাফ সাদেক।

সিংড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। বিলহালতি ত্রিমোহনী অনার্স কলেজের উপাধ্যক্ষ আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নাটোর জেলা শাখার সহ-সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সাইদুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারী মাস্টার আফছার আলী।

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : বরিশালের গৌরনদী উপজেলা বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (রোববার) উপজেলা প্রশাসন ও শিক্ষকবৃন্দ আয়োজনে বর্ণাঢ্য রেলি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাসলিমা বেগম।

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা : ‘শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি‘ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত হয় র‌্যালি ও আলোচনা সভা।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগীতায় বেলা ১১টায় বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এত অংশগ্রহণ করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হকের সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুস্তাফির রহমান। একাডেমিক সুপারভাইজার আশিকুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক আবু নইম মিয়া, আব্দুল হালিম, জয়নাল আবেদনি প্রমূখ।

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা : ‘শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এছাড়া একই দিন সকালে নাঙ্গলকোট উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিশ্ব শিক্ষক দিবসের র‌্যালি অনুষ্ঠিত হয়।

কাপাসিয়া (গাজীপুর) : গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে পালিত শিক্ষক দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম সভাপতিত্ব করেন।

দাউদকান্দি (কুমিল্লা) : কুমিল্লার দাউদকান্দি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। “শিক্ষকতায় গড়ে উঠুক টেকসই সমাজ, শিক্ষার মূলে থাকুক মানবিকতা” Í এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা শিক্ষা পরিবারের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বালুর মাঠে গিয়ে শেষ হয়। র‌্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা কর্মকর্তারা অংশ নেন।পরে উপজেলা বালুর মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ।

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা: বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সম্প্রতি উপজেলা অডিটোরিয়াম রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ওয়াজেদ আলী মৃধা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ আফজাল রাজন।

বরিশাল : বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আদর্শ শিক্ষক ফেডারেশন বরিশাল মহানগর শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও র‌্যাালির আয়োজন করা হয়। ৫ অক্টোবর, রবিবার, বিকেল ৫টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ মামুন-উর-রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশকে উন্নতির পথে এগিয়ে নিতে হলে শিক্ষাক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য শিক্ষকদের মেধা ও দক্ষতা বাড়াতে হবে, পাশাপাশি তাদের জন্য আধুনিক ও সহায়ক পরিবেশ তৈরি করতে হবে।”