আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার আদমদীঘি উপজেলার কাঞ্চনপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি পদ নিয়ে দ্বন্দ্বের জেরে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর চন্দ্র পালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে বিএনপির একটি পক্ষের বিক্ষোভ মিছিলে হামলা ও পাল্টাপাল্টি হামলায় ইউনিয়ন বিএনপির সম্পাদক ও ইউপি সদস্য এমদাদুল হক সাঈমসহ বিএনপির দুই পক্ষের চারজন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গত সোমবার আদমদীঘি উপজেলার চাঁপাপুরে এ ঘটনা ঘটে।