বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা: পটুয়াখালীর বাউফল আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, তার স্ত্রী দেলোয়ারা সুলতানা এবং ছেলে রায়হান শাকিবের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক তিনটি মামলা করেছে। সোমবার (২১ অক্টোবর) দুদকের পটুয়াখালী কার্যালয়ের উপ-পরিচালক তানভীর আহমদ বাদী হয়ে এসব মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ সরকারি চাকরিজীবী হয়েও জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৪৮৪ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। অনুসন্ধানে দেখা গেছে, তার মোট আয় ছিল প্রায় ১৪ কোটি ৫৬ লাখ টাকা, ব্যয় হয়েছে প্রায় ৫ কোটি ৯০ লাখ টাকা। অথচ তার নামে পাওয়া গেছে ১১ কোটি ৯৫ লাখ টাকার সম্পদ। বৈধ আয়ের বাইরে থাকা এই সম্পদের উৎস তিনি দেখাতে ব্যর্থ হন।
গ্রাম-গঞ্জ-শহর
সাবেক এমপি ও চিফ হুইপের স্ত্রী-পুত্রের বিরুদ্ধে দুদকের তিন মামলা
পটুয়াখালীর বাউফল আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, তার স্ত্রী দেলোয়ারা সুলতানা এবং ছেলে রায়হান শাকিবের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক তিনটি মামলা করেছে। সোমবার (২১ অক্টোবর) দুদকের পটুয়াখালী কার্যালয়ের উপ-পরিচালক