কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : মুজিববাদী সংবিধান যতদিন থাকবে, আওয়ামী লীগ বারবার ক্ষমতায় ফিরে আসবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। দেশে একটি নতুন সংবিধানের প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কিং অফ কসবা রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে নৈশভোজে ছাত্র-জনতার সঙ্গে এনসিপি কেন্দ্রীয় তাদের সালাম ও কুশল বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ‘মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামলে আওয়ামী লীগ রাজনৈতিক সুযোগ নিতে রাজপথে নামে। আমরা গোপালগঞ্জ গেলে আমাদের ওপর হামলা হয়। এজন্যই বলছি দেশে একটি নতুন জনগণের সংবিধান দরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সামান্তা পারভীন ও ডা. আশরাফ সুমন। এছাড়া স্থানীয় এনসিপি নেতা তানভীর ইসলাম শাহিন, কাজী মোশাহেদ উল্লাহসহ ছাত্র ও জনসমন্বয়ক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।