অভয়নগর (যশোর) সংবাদদাতা : যশোর জেলার অভয়নগর উপজেলার ৮ নং সিদ্দিপাশা ইউনিয়নের নাউলী গ্রামের হাসান শেখকে তারই বাড়ির অদূরে ঘেরের পাড়ে গতকাল গভীর রাতে কে বা কারা গলা কেটে হত্যা করেছে। হাসান ৪ঠা রমযানে প্রবাস থেকে দেশে আসে এবং কয়েকদিন আগে বিয়ে করছে। হত্যার রহস্য উন্মোচিত হয়নি। প্রশাসন হত্যাকান্ডের রহস্য উদঘাটনের জন্য তদন্ত করছে।