রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মৃদুল হাসান নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

বৃহস্পতিবার ( ১০ জুলাই ) রাতে উপজেলার সদর ইউনিয়নের বাগবেড় এলাকায় এ ঘটনা ঘটে।

এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, উপজেলা তাতি দলের সদস্য সচিবকে কুপিয়ে জখমের সংবাদ পেয়ে সাথে সাথে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।