মীরসরাই সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাইয়ের ওয়াহেদপুর শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জুমাবার নিজামপুর কলেজ হলরুমে অনুষ্ঠিত সম্মলনে প্রধান অতিথি ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল ও জামায়াতে ইসলামী মনোনিত চট্টগ্রাম-১ মীরসরাই আসনে সংসদ সদস্য প্রার্থী এডভোকেট সাইফুর রহমান। ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. লোকমান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা আমীর মাওলানা নুরুল কবির, মাওলানা আনোয়ারুল্লাহ আল মামুন, মাওলানা আবু বকর।