সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুর লায়ন্স ক্লাবের ডাইরেক্টর ও শহরের রংপুর রোডস্থ প্লেনসিট বিক্রয় প্রতিষ্ঠান স্টিল কর্ণার এর স্বত্বাধিকারী লায়ন আজহার রানা আর নেই। তিনি সম্প্রতি ঢাকার ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৬৪)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা আগামীকাল রোববার প্রথমে লায়ন্স স্কুল চত্বরে ও পরে বাদ আসর সৈয়দপুর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে হাতিখানা কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়ে মাগফিরাত কামনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ আব্দুল মুনতাকিম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার আল ফারুক একাডেমি প্রধান শিক্ষক মো: শফিকুল ইসলাম, জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ শাহিন আকতার শাহীন, শহর জামাতের আমীর শরফুদ্দিন খান, লায়ন্স অব সৈয়দপুরের সভাপতি সফিয়ার রহমান, সম্পাদকসহ সদস্যবৃন্দ, লায়ন্স স্কুলের অধ্যক্ষ মশিয়ার রহমান ও সভাপতিসহ শিক্ষকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, আত্মীয় স্বজন এবং সূধীজন। একইসাথে তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।