নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা : ১৫ জুন ঢাকার দোহারে নবম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ মামলায় দুই আসামী গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। গ্রেফতার কৃতকরা হলো লটাখোলা বিলের পাড় এলাকার খলিলের ছেলে রায়হান (২২) ও বদরের ছেলে ফরিদ (১৯)। মামলার এজাহার সূত্রে জানা যায় ১ নং আসামী রায়হান মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে। সর্বশেষ রবিবার প্রহেলা জুন মামলার ১ নং আসামী রায়হান মেয়েটিকে একটি নির্জন বাড়ীতে নিয়ে গিয়ে মামলার ২ নং আসামি ফরিদ ও ৩ নং আসামি রাকিবের সহায়তায় ধর্ষণ ও ভিডিও ধারন করে পরে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মেয়েটির কাছ থেকে ২ লাখ ১০ হাজার টাকা নেয়। পরে ভিকটিম মেয়েটি পরিবার কে জানালে ১৪ জুন মেয়ের বাবা বাদী হয়ে দোহার থানায় মামলা করে। দোহার থানা পুলিশ রায়হান ও ফরিদ কে গ্রেফতার করে। মামলার অপর আসামি রাকিব পলাতক রয়েছে।
গ্রাম-গঞ্জ-শহর
দুই ধর্ষক আটক
১৫ জুন ঢাকার দোহারে নবম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ মামলায় দুই আসামী গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।