বেনাপোল বাজারে টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মোবাইল ও কসমেটিক্সসামগ্রী আটক হয়েছে।

যার আনুমানিক সিজার মূল্য ২১ লক্ষ ৭২ হাজার ৫০০ টাকা। রবিবার১৮মে বিকেলে বেনাপোলবাজারের রহমান চেম্বার ও কসমেটিক্স পটিতে অভিযান চালিয়ে এই মোবাইল, কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছেন, ৪৯বিজিবি ব্যাটালিয়ন শার্শা উপজেলা প্রশাসন ও বেনাপোল পোর্ট থানা পুলিশের সমন্বয়ে গটিত টাস্কফোর্স গঠনের মাধ্যমেবেনাপোল বাজারের রহমান চেম্বার ও কসমেটিক্স পটিতে অভিযান চালিয়ে বিভিন্ন দোকান থেকে ৩৭টি বিভিন্ন প্রকারের মোবাইল এবং ৪০০ প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়েছে।

টাস্কফোর্সের মাধ্যমে এ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাইফুল্লাহ্ সিদ্দিকী। ভবিষ্যতে চোরাচালান রোধে এ ধরনের টাক্সফোর্স অভিযান অব্যাহত থাকবে বলে অবহিত করেন তিনি।