উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মুহাম্মদ আবদুর রব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান, বিশিষ্ট আলেমে দীন প্রফেসর ড. আবুল কালাম পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক এটিএম ফজলুল হক, সহ- সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহমান, লেখক ও গবেষক প্রফেসর তোহুর আহমদ হিলালী, এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবক মো. মোতাহার হোসেনসহ সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অফিস স্টাফগণ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন আমাদের ঈমান ও আমল বিশুদ্ধ করণের মাধ্যমে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে।

আর সমাজের দুস্থ বনি আদমের সেবায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। সমিতির চেয়ারম্যান প্রফেসর ড. মো: আবুল কালাম পাটওয়ারী বলেন, আপনারা যারা ইসলামের সুশীতল ছায়াতলে এসেছেন তাঁদের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির নির্বাহী কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান। -প্রেস বিজ্ঞপ্তি।