বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ বলেছেন, ২৮ অক্টোবরের লগি-বৈঠার হত্যাযজ্ঞের মাধ্যমে আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদের বীজ বপন করেছিল। শুধু মানুষ হত্যা করেই তারা ক্ষ্যান্ত হয়নি বরং লাশের ওপর নৃত্য করে বর্বরতার নতুন ইতিহাস রচনা করেছিল। ১৭ বছর পেরিয়ে গেলেও এ ঘটনার বিচার তো দূরের কথা, কোনো সুষ্ঠু তদন্তও হয়নি। তিনি আরও বলেন, পল্টনের হত্যাকান্ডে দায়ীদের বিচারের মুখোমুখি করা হয়নি। শেখ হাসিনাকে প্রধান আসামী করে মামলা দায়ের করা হলেও রাজনৈতিক প্রভাবে তা প্রত্যাহার করা হয়। এখন সময় এসেছে মামলাটি পুনরুজ্জীবিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে নগরীর শহীদ আমিনুল ইসলাম বিমান মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখার উদ্যোগে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আয়োজিত সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
মহানগর ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে ও সেক্রেটারি রাকিব হাসানের পরিচালনায় খুলনা মহানগর শাখার অফিস সম্পাদক ইসরাফিল হোসেন, বায়তুলমাল সম্পাদক আসিফ বিল্লাহ, প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আহমাদ সালেহীন, এইচআরডি সম্পাদক কামরুল হাসান, প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ, ছাত্র অধিকার সম্পাদক ইমরানুল হক, পাঠাগার সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, মাদরাসা সম্পাদক হাফেজ মুজাহিদুল হক, স্কুল সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, গবেষণা সম্পাদক ফারহান তূর্য, ক্রীড়া সম্পাদক সুলাইমান আবিদ, সমাজসেবা সম্পাদক নাঈম হোসাইন প্রমুখ।