গোপালপুর (টাংগাইল) সংবাদদাতা : টাংগাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা হুমায়ুন কবিরের সমর্থনে (২৪ অক্টোবর) শুক্রবার রাতে টাংগাইল জেলার ভূঞাপুর উপজেলায় সারপলশিয়া মধ্যপাড়ায় এক উঠান অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন ভূঞাপুর উপজেলা আমীর ও নির্বাচন পরিচালক আব্দুল্লাহ আল মামুন, নিকরাইল ইউনিয়ন আমির মাওলানা কামরুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি মোঃ আলিম মোল্লা, ওয়ার্ড সভাপতি আমিরুল ইসলাম।উক্ত উঠান বৈঠক অনুষ্ঠানে শত শত সাধারণ জনতা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
বক্তারা আগামী জাতীয় নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এসময় স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ পরিলক্ষিত হয়।