বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা শাখার উদ্যোগে ইসলামপুর জামায়াত অফিসের হলরুমে ১৬ বছর পর ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়।

পার্বতীপুর উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সাইদুজ্জামানের সভাপতিত্তে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট আবুল আলা মাহাবুবুর রহমান। প্রধান মেহমান হিসেবে বক্তব্য প্রদান করেন দিনাজপুর-৫(পার্বতীপুর-ফুলবাড়ী) সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক সফল উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা কর্ম পরিষদ সদস্য আলহাজ¦ মো: আনোয়ার হোসেন, বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন পার্বতীপুর উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ ইউসুফ আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আবু সায়েম শাহ্ ও ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বক্তব্য দেন।