হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা : মানিকগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত সাত পরিবারের মাঝে পাঁচ লক্ষ টাকা করে সরকারি অনুদানের চেক প্রদান করেছেন বিআরটিএ অফিস।
সম্প্রতি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ চেক প্রদান করা হয়। জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক প্রদান করেন।