দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন যানবাহনকে মোট ৩০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়েছে।

অভিযানে নিয়মবহির্ভূতভাবে চলাচল ও আইন অমান্যের দায়ে ৫টি অটোরিকশা এবং ১টি মাইক্রোবাস জব্দ করে ডাম্পিং করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট মালিক ও চালকদের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলাম এবং দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদ খান চৌধুরী।