রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা : রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়ন ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা বিগত কয়েক দিনের ভারীবর্ষণে তিন-চার ফুট পানির নিচে তলিয়ে যায় এতে কয়েক শত ঘর বাড়ি রাস্তা ঘাট শিক্ষা প্রতিষ্ঠান পানি বন্ধী হয়ে পড়ে।

শুক্রবার সকালে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম ডুবে থাকা এলাকা পরিদর্শনে যান এবং খালের মুখে মাটির নিছে চাপা পড়ে যাওয়া কালবার্টটি পরিস্কার করার পরামর্শ দেন, পরামর্শ পেয়ে ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মোঃ আলা উদ্দিন৭ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি ডাঃ মোঃ সাইফুল্লাহ শিবলী এবং ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ইউসুফসহ স্থানীয় জনগণের উদ্যোগে কালবার্টের মুখ এবং উপরের মাটি সরিয়ে পরিস্কার করায় দ্রুত সময়ে পানি ভুলুয়া নদী হয়ে নেমে যায়। ভুলুয়া নদীর দক্ষিণ পাড় দিয়ে যাওয়া রাস্তার চার ফিট নিছে এবং ১২ ফিট চওড়া খালের মুখে মাত্র তিন ফিটের নির্মিত কালবার্টটি দীর্ঘদিন ধরে মাটি ফেলে ভরাট করে রাখা হয়েছিল। মাটি অপসারণ করায় এখন পানি চলাচলে আর বাধা নেই। জনস্বার্থে জামায়াত আমীররে এ উদ্যোগ এলাকায় স্বস্তি ফিরিয়ে আসে।

পরিদর্শন কালে আবদুর রহিম বলেন পানি নামার পথ ও খালগুলো পরিস্কার না থাকায় গত একমাসের একটানা ভারী বর্ষণে পানি বন্ধী হয়ে তিনটি ওয়ার্ডের কয়েক হাজার মানুষ জলাবদ্ধতার শিকার হন এ বিষয়টি কারোই দৃষ্টিতে আসেনি। সরকারের পাশাপাশি এসমস্ত কাজে স্থানীয়দে এগিয়ে আসা উচিত। এসময় তিনি প্রশাসনের নিকট দাবি জানিয়ে বলেন খালের মুখ সমান একটি পোল নির্মাণ জরুরি। যাতে পানি দ্রুত সময়ে নেমে যেতে পারে।