বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) সংসদীয় আসনের প্রার্থী আলহাজ¦ মো: আনোয়ার হোসেন ব্যাপক প্রচার-প্রচারণা, গণসংযোগ ও উঠোন বৈঠক চালিয়ে যাচ্ছেন।

গত রোববার একটানা সারাদিন চন্ডিপুর ইউনিয়নের জাহানাবাদ, মামুদপাড়া, হরিপুর, গোডাউনের পাড়, ঝাড়ুয়ার ডাঙ্গা, দক্ষিণ শালন্দার স্কুলপাড়া, বছির বানিয়াসহ বিভিন্ন পাড়া মহল্লায় ছোটখাট বাজারে ব্যাপক গণসংযোগ ভোটারদের সাথে কুশল বিনিময়, ভোটারদের ভালোমন্দ খোজ খবর নিচ্ছেন। বিশেষ করে গণসংযোগ ও উঠোন বৈঠক চলাকালে মহিলা ভোটার, হিন্দু ও আদিবাসী সম্প্রদায় ভোটাদের মাঝে ব্যাপক সাড়া পাচ্ছেন। নির্বাচনী প্রচার-প্রচারণা ও উঠোন বৈঠকগুলোতে উপস্থিত থেকে বক্তব্য দিচ্ছেন-জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ¦ মো: আনোয়ার হোসেন, জেলা জামায়াতের সহসেক্রেটারি মো: সাইদুজ্জামান সৈকত, নির্বাচন পরিচালক মো: রেজাউর রহমান মোল্লা, উপজেলা বাইতুল মাল সেক্রেটারি মো: মনোয়ারুল মোক্তাদির মুন্না, চন্ডিপুর ইউনিয়ন সভাপতি মাওলানা মো: হাবিবুল্লাহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন।