নকলা (শেরপুর) সংবাদদাতা : শেরপুরের নকলা উপজেলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত এবং নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। গত ৭ জুলাই বেলা ১১টার দিকে নকলা পাইস্কা বাইপাস মোড়ে ঢাকাগামী একটি বাসের সঙ্গে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম পরিবহনের একটি যাত্রীবাহী বাস শেরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে পাইস্কা বাইপাস মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।