সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদাদাতা : সম্প্রতি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে এক বিশেষ মতবিনিময় সভায় শিক্ষকগণের সঙ্গে প্রাক্তন শিক্ষার্থী বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য এবং ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-০৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী। আনোয়ার সিদ্দিক চৌধুরীর প্রাণবন্ত আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যবসায় অনুষদের অধ্যাপক ড. সিরাজুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন প্রফেসর ড. সাহাবুদ্দীন সোহেল, প্রফেসর ড. শাহানুর আজাদ চৌধুরী, প্রফেসর ড. শরীফুল হক, প্রফেসর ড. আজিজুল হক, সহযোগী অধ্যাপক ড. আবুল কালামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ। সভায় শিক্ষকগণ দেশের উন্নয়ন ও সমাজ গঠনে তাদের ভূমিকা নিয়ে মত প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়কে ঘিরে একটি ইতিবাচক ও প্রগতিশীল সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার সিদ্দিক চৌধুরী বলেন, “এই বিশ্ববিদ্যালয় শুধুমাত্র উচ্চশিক্ষার কেন্দ্র নয়, এটি সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম। আমি চাই আমাদের শিক্ষক সমাজ যেন আগামী দিনের নেতৃত্বে দৃঢ়ভাবে এগিয়ে আসে এবং সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখে।” তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রতিষ্ঠানের শিক্ষকরা শুধু শিক্ষা নয়, বরং মানবিক ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায়ও সমাজে অবদান রাখবেন।