মাধবদী (নরসিংদী) সংবাদদাতা : পুলিশ বাহিনীর একনিষ্ঠতা, পেশাদারিত্ব এবং সাহসিকতার প্রতীক হিসেবে মাধবদী থানা পুলিশের একজন সদস্য বর্তমানে শিল্পাঞ্চল মাধবদীতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিনি হলেন সাব ইন্সপেক্টর (এসআই) মোঃ আল আমিন। মেধা, কর্মদক্ষতা ও সততার মাধ্যমে তিনি নিজেকে একজন চৌকষ ও দায়িত্বশীল অফিসার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন মাধবদীতে। পেশাগত জীবনের শুরু থেকেই তিনি সততা ও মানবিক মূল্যবোধের উদাহরণ রেখে চলেছেন। মাদক বিরোধী অভিযান, চুরি-ডাকাতি দমন, ওয়ারেন্ট তামিলসহ জটিল মামলার সফল নিষ্পত্তিতে তার সাহসিক ভূমিকা সর্বমহলে প্রশংসিত। সম্প্রতি মাধবদী থানা এলাকায় একাধিক অভিযান পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করেছেন এসআই মোঃ আল আমিন। অপরাধ দমন, বিশেষ করে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে তার নেতৃত্বে পরিচালিত কয়েকটি সফল অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ দ্রব্য ও গ্রেপ্তার হয়েছে তালিকাভুক্ত আসামিরা। একজন কর্মকর্তা হিসেবে তিনি শুধু আইনের প্রয়োগেই দক্ষ নন, জনতার প্রতি সহানুভূতিশীল আচরণেও ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। থানায় আসা ভুক্তভোগীদের সঙ্গে বিনয়ী, সংবেদনশীল ও সহযোগিতাপূর্ণ আচরণ তাঁর পেশাদারিত্বের বিশেষ দিক। সহকর্মীদের কাছে তিনি একজন নির্ভরযোগ্য, নেতৃত্বগুণসম্পন্ন অফিসার। অপরাধ তদন্ত, তথ্য বিশ্লেষণ ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার দক্ষতা অনন্য।