শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুর-৩ আসনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করতে আয়োজিত হলো একটি সফল দায়িত্বশীল কর্মশালা। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত হোতাপাড়া শ্যামলী রিসোর্টে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী ড.মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর-৩ আসনের পরিচালক ও গাজীপুর জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মুহাম্মদ আব্দুল হাকিম।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান খান, জেলা তারবিয়্যাত সেক্রেটারি মোহাম্মদউল্ল্যাহ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোজ্জামেল হক, শ্রীপুর উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলাম এবং গাজীপুর সদর উপজেলা আমীর জনাব আলাউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত কর্মশালায় গাজীপুর-৩ আসনের আওতাধীন উপজেলার শূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ, ইউনিয়ন টিম সদস্য এবং বিভাগীয় দায়িত্বশীল (উলামা, পেশাজীবী ও যুব) প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দায়িত্বশীলদের করণীয়, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, কৌশলগত প্রস্তুতি এবং নেতৃত্ব বিকাশের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও নির্দেশনা প্রদান করেন। দলীয় শৃঙ্খলা ও কার্যক্রমে ঐক্যবদ্ধ থেকে আসন্ন নির্বাচনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান অতিথিরা।