পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটুয়াভাঙ্গা ইউনিয়ন শাখা’র উদ্যোগের শিমুলিয়া চৌরাস্তায় ইউনিয়ন অফিসে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সেক্রেটারি মোঃ রফিকুল ইসলামের সঞ্চলনায় ইউনিয়ন আমীর মোঃ মারফত আলী দুলালের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কিশোরগঞ্জ জেলা শাখা সহকারী সেক্রেটারি কাজী মোঃ সাইফুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পাকুন্দিয়া উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথি বলেন ১৪-২৮ জুন ১৫ দিন ব্যাপী বাইতুলমাল ও সাংগঠনিক পক্ষ পালন উপলক্ষে প্রত্যেক কর্মীকে তার ব্যক্তিগত এয়ানত বৃদ্ধিসহ গ্রাম ও কেন্দ্র কমিটি গঠন করে অগ্রনী ভূমিকা পালন করতে হবে । দ্বীন কায়েমের জন্য সর্ব অবস্থা নিজেকে প্রস্তুত রাখতে হবে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য সকল জনশক্তিকে দ্বায়িত্বশীল পর্যায়ে আসতে হবে। উক্ত কর্মী সম্মেলন ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে ৬০ জন কর্মী অংশগ্রহণ করেন।