মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা : মহেশখালী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
মহেশখালী উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈকত বড়ুয়ার সভাপতিত্বে মাতারবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী ডাঃ মোহাম্মদ ইয়াকুব আলীর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্ল্যাহ। বিশেষ অতিথি ছিলেন- মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাহফুজুল হক, মহেশখালী উপজেলা প্রকৌশলী বনি আমিন জনি, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জয়নাল আবেদীন। উপস্থিত ছিলেন- বড় মহেশখালী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মকছুদুল আলম সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।