ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা : নির্বাচন বর্জন না করে নিজেদের খারাপ আচরণগুলো বর্জন করুন। জনগনের কাছে যান, তাদের ভালোবাসা এবং চাহিদা বোঝার চেষ্টা করুন। তখন আর ভোট বর্জন করতে হবে না। পিরোজপুরের জিয়ানগর উপজেলার ঘোষেরহাট বাজারে সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগ আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী।
তিনি আরও বলেন, “স্বাধীনতার ৫৪ বছরে ক্ষমতায় আসা ব্যক্তিরা অধিকাংশই চেয়ারটিকে পৈত্রিক সম্পত্তি মনে করেছে। দেশের উন্নয়ন ও জনগনের কল্যাণে তারা মনোযোগ দেয়নি, বিদেশে সম্পদ পাচার করেছে এবং জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছে। মাসুদ সাঈদী পিআর (চৎড়ঢ়ড়ৎঃরড়হধষ জবঢ়ৎবংবহঃধঃরড়হ) পদ্ধতিকে গ্রহণযোগ্য বলে উল্লেখ করে বলেন, যারা কালো টাকা ও মনোনয়ন বাণিজ্য করে, তারাই পিআর পদ্ধতির বিরোধিতা করে।”
মাসুদ সাঈদী যুব সমাবেশে বলেন, “বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে। নিবন্ধিত ইসলামী দলগুলো মিলিত হয়ে একটি নতুন মোর্চা গঠন করেছে। এবার ইসলামী দলসমূহের মনোনীত প্রার্থীদেরকে সবাই ভোট দিবে। আমরা রাজনৈতিক হানাহানি করি না, বিভেদের রাজনীতি করি না। আমাদের রাজনীতি উন্নয়ন, ভালবাসা ও সৌহার্দ্যের। দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী এখনও দারিদ্র সীমার নিচে বসবাস করছে। আমরা দুর্নীতি মুক্ত, সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ চাই।”
তিনি বিএনপির দিকে ইঙ্গিত করে বলেন, “সদর উপজেলার সম্প্রতি অনুষ্ঠিত কাউন্সিলে তারা নিজেদের কর্মীদের ভোটের ব্যালট বাক্সই ছিনতাই করেছে। যার কাছে নিজের দলের ভোট নিরাপদ নয়, তার কাছে জাতীয় নির্বাচনের ভোট কিভাবে নিরাপদ থাকবে?” তিনি এ সময় জামায়াতে ইসলামীর প্রতি জনগণের আস্থা থাকার কথা জানান।
সোমবার বিকেলে ইন্দুরকানী উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ ফারুক হোসাইন এর সভাপতিত্বে এবং সদর ইউনিয়নের সেক্রেটারি আহাদুল ইসলাম নাঈমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী হোসেন, সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, বাইতুলমাল সম্পাদক মোঃ তাওহীদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মামুন হোসাইন, প্রচার সম্পাদক মোঃ কবির হোসেন, সদর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা খাইরুল বাশার সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে বিকেলে মাসুদ সাঈদী এনটিআরটিএ কর্তৃক ষষ্ঠ গনবিজ্ঞপ্তিতে ইন্দুরকানী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নিয়োগ সুপারিশকৃত ষাট জন শিক্ষক-শিক্ষিকা দের সংবর্ধনা প্রদান করেন।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন এর আয়োজনে ফেডারেশন এর উপজেলা সভাপতি মোঃ আবু সায়াদ এর সভাপতিত্বে ও মোঃ মামুন হোসাইন এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আমীর মোঃ আলী হোসেন, সহ- প্রধান শিক্ষক মোঃ সোহাগ উদ্দিন, সহ- প্রধান শিক্ষক মোঃ অলিউল ইসলাম, সহ শিক্ষক মোঃ মফিজুর রহমান, মাওঃ মোঃ জামাল হোসাইন প্রমুখ ।