হাটহাজারী সংবাদদাতা : হাটহাজারীর আলীপুর এলাকায় মাদকাসক্ত অবস্থায় জনশৃঙ্খলা ভঙ্গের দায়ে তিন যুবককে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ দিনের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) দুপুর ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান। অভিযানে তিনজনকে আটক করে আদালতে হাজির করা হলে তাদের দোষী সাব্যস্ত করে শাস্তি প্রদান করা হয়।