পরিস্থিতি ঘোলাটে করে দেশে আরেকটি ১/১১ সৃষ্টির চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। দেশের সাম্প্রতিক নানান অঘটন, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত ও চলমান পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে গণঅধিকার পরিষদ।

সংবাদ সম্মেলনে আগামী জানুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে দলটি।