কেন্দ্র ঘোষিত পেশাজীবী সপ্তাহ উপলক্ষে আইনজীবীদের নিয়ে কিশোরগঞ্জে আইনজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন এ্যাডভোকেট হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুল হক। বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি শামছুল আলম সেলিম, জেলা আইন বিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট মুসলেহ উদ্দিন সুমন, শহর আমীর মাও আ ম ম আব্দুল হক, শহর পেশাজীবী পরিষদের সেক্রেটারি মো আজহারুল ইসলাম, অ্যাডভোকেট মো আইয়ুব আলী, অ্যাডভোকেট মো আল আমিন প্রমুখ। সমাবেশে গণ্যমান্য আইনজীবীগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।