আমতলী (বরগুনা) সংবাদদাতা: বরগুনার আমতলীতে মা ইলিশ রক্ষায় অবরোধ কালীন সময়ের চাল না পেয়ে চাওড়া ইউনিয়নের ২৫-৩০ জন জেলে সোমবার দুপুরে আমতলী উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ করেছে। বিক্ষোভ শেষে তারা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দাখিল করেছেন। ইউএনও অভিযোগটি আমলে নিয়ে ৩ সদস্য বিষিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন।কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মদ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে চাওড়া ইউনিয়নের ৬৪২ জন জেলে রয়েছে। গত ৭ অক্টোবর সকল জেলেদের মধ্যে ট্যাগ অফিসারের উপস্থিততে গত ১৪ অ্েকাবর ২৫ কেজি করে চাল বিতরন করা হয়েছে। চাল বিতরনের ৬ দিন পর কালবাড়ি, কাউনিয়া, পাতাকাটা ও চন্দ্রা গ্রামের অর্ধশতাধিক জেলে সোমবার দুপুরে আমতলী উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে তারা আমতলী উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তারা উল্লেখ করেন জেলে কার্ড থাকা সত্ত্বেও তাদের চাল দেওয়া হয়নি।