সাতকানিয়া সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, একটি মানবিক ওয়েলফেয়ার স্টেট গঠনের জন্য ছত্রিশ জুলাই ছাত্রজনতা, এমন কি শিশু-কিশোরাও অকাতরে জীবন দিয়েছে। তাদের এই জীবন দেওয়া কোন ভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। তিনি গত মঙ্গলবার রাতে সাতকানিয়া সদর ইউনিয়নের দক্ষিণ রুপকানিয়া ৯নং ওয়ার্ড প্রবাসীদের উদ্যোগে মঙ্গলবার রাতে চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউটে এক প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক এবং সাতকানিয়া সদর ইউনিয়নের আমির মাওলানা মাহমুদুল হক।
প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন, ওয়ার্ড জামায়াতের সভাপতি মোহাম্মদ হোসেন সোহেল, মোহাম্মদ জানে আলম, ওয়ার্ড সহ-সভাপতি মোঃ আবু তাহের, বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ শফিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্বাস উদ্দিন, মোঃ ওসমান গনি, মোঃ মামুনুর রশিদ, যুব বিভাগের সভাপতি মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি মোঃ সারেক, মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দিন ও ইউনিট সেক্রেটারি মোঃ আব্দুল আজিজ প্রমুখ। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম।
শাহজাহান চৌধুরী আরো বলেন বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে দেশের পাশাপাশি এলাকার উন্নয়নও ত্বরান্বিত হচ্ছে। প্রবাসী ও স্থানীয়দের পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকা-ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।