আমতলী (বরগুনা) সংবাদদাতা : বরগুনার আমতলীতে মাসিক আইন-শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ সভা এবং ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলা পরিষদ মিলায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর বদরুদ্দোজা তালুকদার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক জহিরুল ইসলাম ভিপি মামুন, সদস্য সচিব তুহিন মৃধা, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সভাপতি মুফতি ওমর ফারুক জিহাদী, উপজেলা মুক্তিযোদ্ধা দল সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মিয়া, উপজেলা শিক্ষা অফিসার অলি আহাদ, মেডিকেল অফিসার নাজমুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী সোহাগ মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপ কুমার পাল, সেনিটারি ইন্সপেক্টর, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার, আনসার ভিডিপি কর্মকর্তা, আমতলী প্রেসক্লাব সভাপতি রেজাউল করিম, সিনিয়র সাংবাদিক জাকির হোসেন, চ্যানেল আমতলীর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল্লাহ নাসির অনলাইন প্রেসক্লাব সভাপতি এইচ এম দেলোয়ার, উপজেলা প্রেসক্লাব সভাপতি সাঈদ খোকন, মফস্বল সাংবাদিক ফোরাম সভাপতি মনির হোসেন, বাংলাদেশ সাংবাদিক ক্লাব উপজেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান সায়মন, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সজীব মিয়া, কালের কন্ঠ মাল্টিমিডিয়া প্রতিনিধি আল আমিন বাবু সহ, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।