মোরেলগঞ্জ উপজেলা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বাগেরহাটের জিউধরা ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জিউধরা ইউনিয়ন সভাপতি মাওলানা কবীর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. শাহাদাত হোসাইন। অনুষ্ঠানে তিনি বলেন, “জনগণের কল্যাণে জামায়াতে ইসলামী সবসময় পাশে ছিল, আছে এবং থাকবে। এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম জামায়াতে ইসলামীর ৪ দফা কর্মসূচির তৃতীয় দফার কাজ।
প্রকল্পটির আওতায় প্রায় দশ লাখ টাকা ব্যয়ে ১০ কিলোমিটার ইট সোলিং রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিল।